নিপুণ-জায়েদ নয়, সাধারণ সম্পাদক হচ্ছেন সাইমন সাদিক

০৭ মার্চ ২০২২, ০৯:০৩ PM

© ফাইল ছবি

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনও নাটকীয়তা চলছে। আজ সোমবার (৭ মার্চ) ঘোষণা এসেছে নিপুণ-জায়েদ খান নয়, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এর আগে জায়েদ খান ‘ছলনা’ করে শপথ নিয়েছেন জানিয়ে তার সেদিনের শপথ বাতিল ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।  

সে সময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন সাইমন সাদিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। সমিতি দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্য প্রস্তুত আছি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬