ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ AM
ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার © ফাইল ফটো

শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ বিজয়ী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আজ রোববার।

আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে শনিবার। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি আজ বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

আরও পড়ুন: করোনায় প্রাণ হারালেন লতা মঙ্গেশকর

গতকাল শনিবার বিকালে আপিল বোর্ড পরিবর্তিত সিদ্ধান্ত ঘোষণা করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

গণমাধ্যকে তিনি বলেন, রোববার বিকাল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হবে।

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড।

স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬
ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে
  • ১৮ নভেম্বর ২০২৬
ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি
  • ১৮ নভেম্বর ২০২৬
পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬
গেইটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানে…
  • ১৮ নভেম্বর ২০২৬