দিরিলিস আর্তুগ্রুলের ‘আরতুক বে’ মারা গেছেন

২৫ জানুয়ারি ২০২২, ০১:৩৪ PM
আরতুক বে

আরতুক বে © সংগৃহীত

জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল সিরিজের নায়ক আরতুগ্রুলের সবচেয়ে বিশ্বস্ত সহচর আরতুক বে মারা গেছেন। পর্দায় তুমুল জনপ্রিয় আরতুক বে এর প্রকৃত নাম আইবেক প্যাকচান। ক্যানসারে আক্রান্ত হয়ে স্থানীয় সময় সোমবার ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। খবরটি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদপত্র ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়, প্যাকচানের জন্ম ১৯৭০ সালে। তিনি তুরস্কের মারসিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের গ্রাজুয়েট। পরবর্তীতে অভিনয় জগতে নিয়মিত হন এ অভিনেতা। সাম্প্রতিক সময়ে তুর্কি চলচ্চিত্র ও টিভি সিরিজের একটি দর্শকশ্রেণী গড়ে ওঠেছে বিশ্বব্যাপী। দিনদিন দর্শকদের আগ্রহের ভিত্তিতে এসব নাটক-সিনেমা মূল তুর্কিভাষা থেকে ডাবিং করা হচ্ছে নানা ভাষায়। এরমধ্যে উসমানীয় সাম্রাজ্যের উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত সিরিজ দিরিলিস আরতুগ্রুল এর দর্শক সবচেয়ে বেশি। বাংলাদেশের একটি প্রজন্ম শোকাতুর হয়েছেন দিরিলিস জ্বরে। আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর আরতুক বে-এর মৃত্যুতে বাংলাদেশের তরুণদের অনেকেই ফেসবুকে শোক প্রকাশ করছেন। 

প্রসঙ্গত, দিরিলিস আরতুগ্রুলের দ্বারা প্রভাবিত হয়ে এর আগেও যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান দম্পতিসহ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে।

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬
‘যেদিন গণরুম-গেস্টরুম ফিরবে, সেদিন বুঝবেন কেন জুবায়ের-মোসাদ…
  • ২৫ এপ্রিল ২০২৬
মাওলানা আজহারীর ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘হামলাকারী’ ১২ জনকে চিহ্নিত করে বিচার দাবি ঢাবি সাংবাদিকদের
  • ২৪ এপ্রিল ২০২৬