কেঁদে যদি ভুল করে থাকি, ক্ষমা করবেন: রিয়াজ

১৮ জানুয়ারি ২০২২, ০৮:০৬ PM
কেঁদে যদি ভুল করে থাকি, ক্ষমা করবেন: রিয়াজ

কেঁদে যদি ভুল করে থাকি, ক্ষমা করবেন: রিয়াজ © সংগৃহীত

এফডিসি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের আমেজ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। বিষয়টি ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের রিয়াজ বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’

আরও পড়ুন: একদিনে ৮৪০৭ জনের করোনা শনাক্ত

এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিলেন। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’

আরও পড়ুন: করোনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪ শতাংশে

রিয়াজ আরও বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা যান এবং আমি যখন কাঁদছিলাম তখন অনেকের মনে হয়েছিল, এটা হয়ত অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬