নাম পরিবর্তন করলেন চিত্রনায়িকা মাহি!

১৬ জানুয়ারি ২০২২, ০৪:৫২ PM
চিত্রনায়কা মাহি

চিত্রনায়কা মাহি © সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। তার আসল নাম শারমিন আক্তার নিপা। শোবিজে এসে অনেক নায়িকায় নিজের নাম পরিবর্তন করেছেন। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি।

এবার স্বামীর নামের সঙ্গে নিজের নাম জুড়ে নিলেন এই অভিনেত্রী। ফেসবুকে নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি।

আরও পড়ুন: উত্তাল শাবি ক্যাম্পাস, অবরুদ্ধ ভিসি

শনিবার (১৫ জানুয়ারি) ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন লাল রঙের চারটি ভালোবাসার ইমোজি!

৪ মাস আগে নতুন সংসার শুরু করেছেন মাহি। গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মাহির স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

আরও পড়ুন: আসন পূরণ গুরুত্বপূর্ণ নাকি শিক্ষার সুযোগ?

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। কিছুদিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। এরপর ঘুরতে গেছেন কক্সবাজার। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬