কবে বিয়ে করলেন পরীমনি?

১০ জানুয়ারি ২০২২, ০৮:০৩ PM
নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ

নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ © ফাইল ছবি

বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হতে যাওয়ার খবর দিলেন আলোচিত নায়িকা পরীমনি। সন্তানের বাবা কে, তাও জানিয়েছেন তিনি। পরীমনি জানান, অভিনেতা শরিফুল রাজ তার অনাগত সন্তানের বাবা। রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন পরী।

কিন্তু কবে বিয়ে করলেন তারা। সেই প্রশ্নে শরিফুল রাজ বলেন, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করি। আমরা নিজেরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি। আমিই পরীমনির সন্তানের বাবা।

তিনি বলেন, পরীমনি আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে আমরা বিয়ের আয়োজন করব।

এর আগে বিকেলে মা হতে যাওয়ার কথা জানান পরীমনি নিজেই। তখন তিনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই।

‘এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দু'জনের চোখেই জল চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন’- বলেন পরীমনি।

এদিকে আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে দু’জনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। নিজের ফেসবুক আইডিতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!’

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন।

স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ…
  • ২৪ জুন ২০২৬
শুভ জন্মদিন মেসি, রোজারিও থেকে বিশ্বজয়
  • ২৪ জুন ২০২৬