অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’

১৭ ডিসেম্বর ২০২১, ০৭:০০ PM
 কনসার্ট ফর মাইগ্রেন্টস

কনসার্ট ফর মাইগ্রেন্টস © সংগৃহীত

নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে কাল শনিবার (১৮ ডিসেম্বর) ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’-এর আয়োজন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান গাইবেন দেশের ৯ জন জনপ্রিয় সংগীতশিল্পী।

শুক্রবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা 

এ কনসার্টের মূল লক্ষ্য—অভিবাসী ও তাদের পরিবার- পরিজনের মধ্যে সংযোগ স্থাপন এবং তথ্য ও বিনোদনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের তথ্য প্রচার করা। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অভিবাসীরা এ কনসার্ট উপভোগ করতে পারবেন।

কনসার্ট ফর মাইগ্রেন্টসে গান গাইবেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, ফজলুর রহমান বাবু, ব্যান্ড দল শিরোনামহীন, লুইপা, কুদ্দুস বয়াতি, নন্দিতা, প্রীতম আহমেদ এবং মাশা ইসলাম। তারা কথা বলবেন নিরাপদ অভিবাসন নিয়ে।

সংখ্যার দিক দিয়ে বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ স্থানে থাকা বাংলাদেশের অভিবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। ১৯৭৬ সাথে থেকে অভিবাসীরা ২৪৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বড় ভূমিকা রেখেছে। অভিবাসনে বহুমাত্রিক সমস্যা ও চ্যালেঞ্জও আছে। সঠিক তথ্য এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: নিম্নমানের খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

আইওএম’র বাংলাদেশের অফিসার ইনচার্জ ফাতিমা নুসরাথ গাজ্জালি বলেন, কনসার্ট ফর মাইগ্রেন্টসের মাধ্যমে আমরা বাংলাদেশি অভিবাসীদের অবদানকে সম্মান জানাতে চাই। বিনোদন দেওয়ার পাশাপাশি কনসার্টটি শ্রোতাদের নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সম্পর্কে অবহিত করবে। আমি সবাইকে কনসার্টটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: প্রবাসী কোটা নিয়ে বিপাকে ভর্তিচ্ছুরা

‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে। প্রকল্পটি নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন এবং এসডিজি অর্জনে সরকারকে সহায়তা করছে।

‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ সম্প্রচার হবে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আইওএম বাংলাদেশের ফেসবুক পেজ (https://www.facebook.com/IOMBangladesh) এবং যমুনা টেলিভিশনে।

হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬