শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শনী

১৩ ডিসেম্বর ২০২১, ১০:১০ PM
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (বিদ্রোহী অংশ) ঢাবি শাখা এ প্রদর্শনীর আয়োজন করবে।

সোমবার(১৩ডিসেম্বর) ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি রাগীব নাঈম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে নানা কর্মসূচি

তিনি জানিয়েছেন, কাল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যারা ছিলেন,যারা আছেন’ ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্রজীবনী ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

পাশাপাশি একই সময়ে ঢাবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘স্মৃতির বিজয়' শীর্ষক ৩ দিনব্যাপী পৃথক আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা  আয়োজন।

ঢাবি চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • ১৮ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোর হাতে দমনের হুঁশি…
  • ১৮ নভেম্বর ২০২৬
একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬