নোবেল ক্ষমা চেয়েছে: সালসাবিল

১৩ অক্টোবর ২০২১, ১১:৪২ PM
গায়ক নোবেল ও তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ

গায়ক নোবেল ও তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ © সংগৃহীত

সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া ও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হওয়া গায়ক নোবেলকে ডিভোর্সের চিঠি পাঠানোর পর তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জানিয়েছিলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।’

তবে এর কয়েকদিন পর আজ বুধবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সালসাবিল জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘নোবেলের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। নোবেল ক্ষমা চেয়েছে। নিজেকে সংশোধনের জন্য দু’মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে নোবেল সংশোধন হলে একসাথে আবার সংসার হবে। কিন্তু এর মধ্যে নিজেকে শোধরাতে না পারলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’

তবে যে শুক্রবার রাতে ‘পাত্রীচাই’ বলে পোস্ট দিয়েছিলেন মাঈনুল আহসান নোবেল। এমন প্রশ্নের উত্তরে সালসাবিল বলেন, ‘এটা আমাতের দেখা হওয়ার আগে। এখন ওইসব পোস্ট সরিয়ে নিয়েছে নোবেল।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা না বলে অনলাইনে কাদা ছোড়াছুড়ি করছিলাম। এটা আসলে ঠিক হয়নি।’

এর আগে, গত সোমবার নোবেল ফেসবুকে জানান, ‌‌‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • ১৮ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোর হাতে দমনের হুঁশি…
  • ১৮ নভেম্বর ২০২৬
একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬