ওয়েব সিরিজে অভিনয় করবেন সেই টিকটকার অপুভাই

২১ আগস্ট ২০২১, ০৫:৪৯ PM
টিকটকার অপুভাই

টিকটকার অপুভাই © ফাইল ফটো

পরিচালক অনন্য মামুনের আসন্ন ওয়েব সিরিজ ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এ কাজ করতে যাচ্ছেন টিকটকার অপুভাই। অনন্য মামুন নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে আজ শনিবার সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন।

অনন্য মামুন ফেসবুকে লেখেন, ‘কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়ের সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে (চরিত্রে নাম)। ১ মাস অভিনয়ের প্রশিক্ষন নিয়ে ক্যামেরার সামনে দাড়াবে অপু।
কোরিওগ্রাফি ও স্টাইলিং: তানজিল জনি।
ফ্যাশন ডিরেক্টর: এমআর আশিক।
ফটোগ্রাফি: তপু সাহা।
মেকওভার: মনিরস বিউটি লাউঞ্জ।’

গত বছর রাজধানীর উত্তরায় সড়কে এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় ৩ আগস্ট গ্রেপ্তার হন জনপ্রিয় টিকটকার অপু ওরফে অপু ভাই। পরে আগস্টের ১৭ তারিখে জামিন পান তিনি। দীর্ঘ এক বছরের নিরবতা কাটিয়ে মূলধারার অভিনয়ে কাজের ঘোষণার মধ্য দিয়ে ফিরে এলেন অপু ভাই।

ট্যাগ: টিকটক
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬