মুক্তিযুদ্ধে প্রেরণাদাত্রী শিল্পী নমিতা ঘোষের চিরবিদায়

২৭ মার্চ ২০২১, ১০:৫২ AM
নমিতা ঘোষ

নমিতা ঘোষ © সংগৃহীত

মুক্তিযুদ্ধে প্রেরণাদাত্রী শিল্পী নমিতা ঘোষ চিরবিদায় নিয়ে ইহকাল ত্যাগ করে চলে গেলেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সেই নিজ কণ্ঠ দিয়ে যুদ্ধে অনুপ্রেরণা দিয়ে অবদান রেখেছিলেন তিনি।

২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে তখনকার দুর্গম এবং বিপজ্জনক পথ পেরিয়ে তিনি চলে যান আগরতলা। পরিচিত হন মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে। সে সময় সেখানে একটি প্রামাণ্য চিত্র তৈরির কাজ চলছিল। সেটিতে অংশ নেন নমিতা ঘোষ। পরে সেটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

প্রামাণ্য চিত্রের শুটিং শেষে তিনি আগরতলা থেকে কলকাতায় গিয়ে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ।  

গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন নমিতা ঘোষ। এর পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৬ মার্চ দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬