বাংলা একাডেমির পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ লেখক

২০ ডিসেম্বর ২০২০, ০৩:৩০ PM
রফিক কায়সার, শাহরিয়ার কবির ও জুলফিকার মতিন

রফিক কায়সার, শাহরিয়ার কবির ও জুলফিকার মতিন © ফাইল ফটো

বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

তাদের মধ্যে রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ এর জন্য শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে। আর জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার দেওয়া হবে বলে আজ রবিবার (২০ ডিসেম্বর) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬