ধর্মের ভয়ে বলিউড ছাড়া জাইরা আবারও ফিরছেন?

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারের পাঠ চুকিয়ে সম্প্রতি অভিনয় ছেড়ে দিয়েছেন জাইরা! ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এমন যুক্তি দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ১৮ বছর বছরের মুসলিম এই অভিনেত্রী। তার এই ঘোষণার পরে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে।

বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জাইরা ওয়াসিম। এই সিনেমায় আমিরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সিনেমাটি তাকে আমিরের মেয়ে হিসেবে আলাদা পরিচিতিও এনে দিয়েছিল।

এরপর সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’- এ অংশ নিতে প্রায় ১.২ কোটি রুপির প্রস্তাব দেয়া হয় তাকে। সেটিও ফিরিয়ে দেন তিনি।

কিন্তু হঠাৎ করে তার আপকামিং নতুন সিনেমা নিয়ে ফেসবুকে পোস্ট করে বিতর্কের জন্ম দিলেন জাইরা। তিনি সর্বশেষ ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়াও। এই ছবিটি আগামী ১৩ সেপ্টেম্বর টরোন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাবে।

সম্প্রতি এই সিনেমা নিয়ে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাচ্ছে জাইরাকেও। সঙ্গে রয়েছেন ফারহান আখতার ও রোহিক সরাফ। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘সবার সঙ্গে ছবি দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না।’

এই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। নেটিজেনরা মন্তব্য করছেন, ধর্মের জন্য বলিউড ছাড়ার পরেও জাইরা ওয়াসিম কেন বলিউডের মানুষদের সঙ্গে ছবি তুললেন!
প্রচারের আলোয় থাকার জন্যই কি তখন বলিউড ছাড়ার পোস্ট করেছিলেন জাইরা এমন প্রশ্নও করছেন অনেকে।

কেউ আবার লিখেছেন, এই ছবিটি হয়তো জাইরার সেই সিদ্ধান্ত প্রকাশের আগের তোলা। ছবিটি আসলে কবে তোলা এবং প্রিমিয়ারে আদৌ জাইরা উপস্থিত থাকবেন কি না সেটা এখনই জানা যাচ্ছে না। তবে এটা সিনেমার প্রচারে একটি স্ট্যান্টবাজি হলে অবাক হওয়ারও কিছু থাকবে না।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজছাত্র গ্রেপ্তার
  • ২৫ এপ্রিল ২০২৬
জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে: মির্জা ফখ…
  • ২৫ এপ্রিল ২০২৬
চেরনোবিল দুর্ঘটনার ৪০ বছর, পারমাণবিক শক্তিধর দেশগুলো কী ভাব…
  • ২৫ এপ্রিল ২০২৬
রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে কর্মচারীকে প…
  • ২৫ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদ…
  • ২৫ এপ্রিল ২০২৬