শুটিং শেষেই পড়ার টেবিলে বসে যান জনপ্রিয় এ অভিনেত্রী

৩১ আগস্ট ২০১৯, ১১:০১ AM

© আনন্দবাজার

কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘রানি রাসমণি’ অভিনেত্রী দিতিপ্রিয়া। শুটিং থেমে নেই তার। পাশাপাশি উচ্চমাধ্যমিক প্রি-টেস্ট পরীক্ষা চলছে দিতিপ্রিয়ার। শুটিং শেষ করেই তাই তাকে ছুটতে হয় পড়ার টেবিলে। 

সিরিয়ালটির ভারপ্রাপ্ত পরিচালক রূপক দে জানান, শুটিং ও পড়াশোনা- দুই বিষয়ে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়। যাতে কোনোটি ক্ষতিগ্রস্ত না হয়। সেটা দু’দিক থেকেই ম্যানেজ করা হয়। মূলত ও আগেও এই সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে এবং দিতিপ্রিয়া দুটোকে সুন্দরভাবে ম্যানেজ করে।

তিনি বলেন, ও ফার্স্ট হাফে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে এসে আমাদের এখানে শুটিং করে। শুটিং শেষে আবার বাড়ি গিয়ে পড়াশোনা করে। পরের দিন পরীক্ষা না থাকলে প্রথমেই ফ্লোরে চলে এসে অনেকটা শুটিং করে দেয়।

রুপক বলেন, পরীক্ষার আগের দিন ওকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। সব সময় যে পারি তা নয়, অ্যাটলিস্ট চেষ্টা করি। দু’তরফেই অ্যাডজাস্টমেন্ট করা হয়। কিন্তু আমি বলব, ক্রেডিট গোজ টু দিতিপ্রিয়া। দুটোকে সুন্দরভাবে ব্যালান্স করে সে।

এ বিষয়ে দিতিপ্রিয়া বলেন, শুটিং ও পরীক্ষা, পড়াশোনা সামলাচ্ছি, যেরকম অ্যাজ ইউজুয়াল আমি সামলাই। ক্লাস টেন-এও সামলেছি। এ বছর তো ক্লাস টুয়েলভের বোর্ড। এখন প্রি টেস্ট চলছে। তো শুটিং করে সারা রাত ধরে পড়ে পরের দিন সকালবেলা পরীক্ষা দেওয়া আরকি। এইভাবেই চলছে।

এই সিরিয়ালে রানির মেয়ে জগদম্বার চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য। সমবয়সী এই অভিনেত্রী জানান, তাকেও বেশ চাপ নিয়েই সামলাতে হয়েছে অভিনয় ও পড়াশোনা। আনন্দবাজার।

মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন
  • ২৫ জুন ২০২৬
চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬