ভারতের চলচ্চিত্র উৎসবে অ্যা ডটারস টেলসহ বাংলাদেশের তিন ছবি

১৯ আগস্ট ২০১৯, ১০:০৪ PM

© সংগৃহীত

ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সিনেমা ফেস্টিভাল। অনুষ্ঠিতব্য পাঁচ দিনের আয়োজনে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হবে। মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে উৎসব শুরু হবে আগামী ২১ আগস্ট।

উৎসবের জন্য বাংলাদেশ থেকে নির্বাচন করা হয়েছে রেজাউর রহমান খান পিপলু নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’, ১১ নির্মাতার চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ ও হাসিবুর রেজা কল্লোল নির্মিত ‘সত্তা’ ছবিটি।

তিনটি ছবি প্রদর্শিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের আরও একজন অভিনেতা ও অভিনেত্রীর ছবি সেখানে প্রদর্শিত হবে। আরেফিন শুভর টালিউড ছবি ‘আহারে’ ও জয়া আহসান অভিনীত ছবি ‘কণ্ঠ’ প্রদর্শিত হবে এই উৎসবে।

উৎসবের সমন্বয়ক প্রেমেন্দ্র মজুমদার জানান, বাংলাদেশের অবস্থান আমার কাছে অন্যরকম। এ কারণে সেখানের তিন ঘরানার তিনটি ছবি আমরা নির্বাচন করেছি। একটি রাজনৈতিক প্রামাণ্যচিত্র, একটি আর্টফিল্ম ও একটি কমার্শিয়াল ছবি।

এছাড়াও ২২ আগস্ট উৎসবের দ্বিতীয় দিন ফ্যাশন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। উৎসবে বাংলাদেশ ভারত নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন ও নিউ সিনেমাতে থাকবে মূল আয়োজন।

আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা…
  • ১৮ নভেম্বর ২০২৬