‘ঢাকাইয়া গাল্লি বয়’ রানা বিশ্বজুড়ে ভাইরাল

১৩ আগস্ট ২০১৯, ০৮:৩৫ PM

বিশ্বজুড়ে সামাজিকমাধ্যমে মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছে‘ঢাকাইয়া গাল্লি বয়’ রানা এখন। তার গাওয়া 'আমি গল্লির পোলা, আমার নাম হইলো রানা/শহরের অলিগলির গল্প আমার জানা/জীবনের কঙ্কালটা কাছ থেইক্যা দেখি/কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি/আমার অনেক ইচ্ছা ছিল ইস্কুলে যামু/তিনবেলা পেট ভইরা ভাত মাছ খামু' সবার মুখে মুখে।

প্রবাসে বাংলাদেশিরা তার গানের ভূয়সী প্রসংশা করেছেন। বিদেশের বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশ করেছে রানাকে নিয়ে। 

রানার বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। অনেক স্বপ্ন তার কখনো সে চিকিৎসক কখনো হতে চায় সেনা সদস্য। গানটাও চালিয়ে যেতে পায়। গানে সেভাবে প্রশিক্ষণ না নিলেও তার সারল্য ও গাওয়ার ধরনে মজেছেন অনেকে।

রানা বলেন, অনেকেই আমাকে দেইখা এখন ডাকে, একসঙ্গে সেলফি তোলে। আমার কাছে গান শুনতে চায়। আমি গান করতে চাই। কিন্তু আমি পড়াশোনাও করতে চাই। আমি ডাক্তার হব। না আর্মি হব। গানও গাইব।

আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা…
  • ১৮ নভেম্বর ২০২৬