জুয়ার আসরে খালেদ মাহমুদ, ভক্তদের হৈচৈ (ভিডিও)

২৯ জুলাই ২০১৯, ১০:১২ PM

© ফাইল ফটো

শ্রীলংকায় চলমান ওয়ানডে সিরিজেও জুয়ার আসরে বসেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হৈচৈ শুরু করে টাইগার ভক্তরা। শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়েছে। দলের এমন বাজে পারফরম্যান্সের মধ্যে নেতিবাচক খবরে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

কলম্বোর একটি ক্যাসিনোতে সুজনকে জুয়া খেলতে দেখা গেছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কলম্বোর শহরটি এমনিতেই ক্যাসিনোর জন্য বিখ্যাত। এখানে নামকরা সব ক্যাসিনো রয়েছে।

গোপনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কলম্বোর জনপ্রিয় একটি জুয়ার আসর ‘বেলিস ক্যাসিনো’তে খালেদ মাহমুদ সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে। যাতে আরও বেশ কয়েকজন মানুষকে দেখা যায়।

১১ সেকেন্ডের ভিডিওটির স্থানের সঙ্গে ‘বেলিস ক্যাসিনোর’ শতভাগ মিল খুঁজে পাওয়া গেছে। খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে জুয়ার আসরে যাওয়ার অভিযোগ নতুন নয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ক্যাসিনো বিতর্কে জড়িয়েছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে ওই বিশ্বকাপে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দি হন। তবে পরে তিনি জুয়ার কথা অস্বীকার করে জানান, রাতের খাবার খুঁজতে তিনি ক্যাসিনোতে ঢুকে যান।

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬