সাবেক স্বামীর বিরুদ্ধে মিলার ডিজিটাল আইন মামলা

১১ জুলাই ২০১৯, ০৮:১১ PM
সংগীতশিল্পী মিলা

সংগীতশিল্পী মিলা © সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা করেছেন সংগীতশিল্পী মিলা। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে তিনি এ মামলা করেন।

এ মামলায় শুধু সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারি নয়, বাকি দুইজনের নামেও মামলা দিয়েছেন মিলা। তারা হলেন, এসএম আর রহমান এবং খান আল-আমিন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সংগীতশিল্পী মিলার নামে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি এ মামলা করেছেন।

এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

পরে পারভেজ সানজারি এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন তিনি। সেই সঙ্গে আট সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬