‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে’

২৫ এপ্রিল ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
শবনম ফারিয়া

শবনম ফারিয়া © সংগৃহীত

ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে’- বলে মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। 

তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’

‘তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি আন্তর্জাতিক সুযোগ প্রত্যাখ্যান করে এই দেশের জন্য কাজ করতে এসেছেন। পাশাপাশি সচেতন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করার জন্য এসেছেন। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’

ফারিয়ার ভাষ্যে, ‘আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যে ক’জন ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের মুখ বন্ধ করার চেষ্টা বন্ধ করুন। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নোটিশে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারার নাম থাকার কারণে। 

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬