বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি

১২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

সব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও সিরাজগঞ্জ-৪ আসনে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। 

রফিকুল ইসলাম খান বলেন, শুধু আমার আসনে নয়, বিরোধী দলের সকল আসনেরই একই অবস্থা। 
 
তিনি বলেন, আমরা এখানে যারা আছি সরকারি দল, বিরোধী দল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে কয়টা জিনিস সামনে এনেছি, তার মধ্যে অন্যতম হলো একটি বৈষম্যহীন বাংলাদেশ। আর এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন, প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, বর্তমান সরকার সরকার গঠনের পর থেকেই বিরোধী দলের প্রতি বৈষম্য করে চলছে। এবং আমরা দেখছি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই এই বৈষম্য বজায় রয়েছে। বিশেষ করে আজকে আমি বলব শিক্ষাপ্রতিষ্ঠানের কথা।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে এই এমপি বলেন, আমার বাড়ি সিরাজগঞ্জ-৪ আসনে, আমি এই আসনের এমপি। আমার আসন ছাড়া বাকি সবগুলিতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের বরাদ্দ দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার যখন সময় ছিল, তখনই আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে কথা বলেছি। উনি বলছেন যে, ‘আমি কাজ চাই, আমি চিঠিতে বিশ্বাস করি না।’ আমি ডেমি-অফিশিয়াল লেটার (ডিও) লেটারসহ বিস্তারিত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দের জন্য চিঠি দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমার আসনে একটি প্রতিষ্ঠানেরও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়নি। শুধু আমার আসনে নয়, বিরোধী দলের সকল আসনেরই একই চিত্র। 

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950