ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত
যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আগামী শনিবার (১৪ নভেম্বর) শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আর মুহি। এ ছাড়া রাকিবুল হাসান ২৬ এবং আল রাফি করেন ২০ রান।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। দুই ওপেনার মিলে গড়েন ১২৩ রানের জুটি। হাফসেঞ্চুরি করার পর ৬৯ রানে সাজঘরে ফেরেন হায়াম খান। অন্যদিকে উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
দিনের অন্য সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই ৫১ রান করে করেন।
লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে ১১৭ রান যোগ করেন লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ। রাইচন্দন ৯০ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে ৫৭ বলে ৫১ রান করেন শেবাগ।
এরপর ভিকে ভিনেথ ও ইয়াসবর্ধন চৌহানের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৫৭ রানে অপরাজিত থাকেন ভিনেথ। আর ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন চৌহান।