সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, ব্রেকআপ—ভেঙে পড়েছেন মাহি

২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
সামিরা খান মাহি

সামিরা খান মাহি © ফাইল ফটো

সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, ব্যক্তিজীবনে সম্পর্কের ভাঙন—সব মিলিয়ে এই কঠিন সময়ে ভেঙে পড়েছেন বলে জানালেন মাহি।

বছর দুয়েক আগে ইনস্টাগ্রামে প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন, কোভিডের আগে ইনস্টাগ্রামে তাঁদের পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। গতকাল ইনস্টাগ্রামেই জানালেন সম্পর্ক ভেঙে যাওয়ার খবর।

ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘কয়েক দিন ধরে খুব কষ্ট হচ্ছে। ট্রোলড হওয়া থেকে শুরু করে, আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা এবং আমার নিজের সম্পর্কে ফাটল—সবকিছু মিলিয়ে খুব ক্লান্ত, এলোমেলো লাগছে নিজেকে।’

মাহি যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি ভুল করেছি, অনেককেই কষ্ট দিয়েছি। অনেকের মন ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি...।’

ভেঙে পড়লেও নিজেকে পরাজিত ভাবছেন না মাহি। তিনি লিখেছেন, ‘এই খারাপ সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে চোখের জলও শেয়ার করা যায়। জীবন সব সময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন তিনি। প্রথম দিকে পরিচিতি না পেয়ে বিরতি নিয়েছিলেন। ২০২১ সালে কাজে ফেরার পর আলোচনায় চলে আসেন। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন মাহি।

বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950