আসছে আমির খানের ‘তারে জামিন পার’ মুভির সিক্যুয়েল, মুক্তির তারিখ ঘোষণা

১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
আমির খান

আমির খান © সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সময় থেকেই তিনি ছবিটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করে আসছিলেন। অবশেষে সেই পরিকল্পনা বাস্তব রূপ পেয়েছে। আমির খান এবার নিয়ে এসেছেন ‘তারে জমিন পার’র সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে তার এই নতুন সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আমির খান শুরুতে তার নতুন স্পোর্টস ড্রামা সিনেমাটি ৩০ মে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে বক্স অফিস পরিস্থিতি বিবেচনা করে তিনি ছবির মুক্তির দিনক্ষণ কিছুটা পিছিয়ে দিয়েছেন এবং তা দু’সপ্তাহ পর নির্ধারণ করেন। সিনেমাটির সম্পাদনা এরই মধ্যে শেষ হয়েছে।

আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পার’ যদিও একটি স্পোর্টস ড্রামা, তবুও এতে হাস্যরস ও আবেগের দারুণ সংমিশ্রণ থাকবে—যা আমিরের সিনেমার বিশেষত্ব।

সিনেমায় কোন ভূমিকায় অভিনয় করবেন সাক্ষাৎকারে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে সিনেমায় আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।’

ট্রেলার নিয়েও তিনি রেখেছেন চমক। ১ মে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগণের নতুন সিনেমা ‘রেইড ২’, আর সেই ছবির সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে ‘সিতারে জমিন পার’র ট্রেলার। অর্থাৎ, ‘রেইড ২’ দেখতে প্রেক্ষাগৃহে যাওয়া দর্শকরা মধ্যেই দেখতে পাবেন আমিরের নতুন সিনেমার ঝলক। এ সময়েই সিনেমার মুক্তির তারিখও দর্শকদের জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে, এখন জোরকদমে শুরু হতে যাচ্ছে ‘সিতারে জমিন পার’র প্রচারণা।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬