অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নেহা

১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
নিদ্রা দে নেহা

নিদ্রা দে নেহা © সংগৃহীত

অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। বুধবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।  

ওই পোস্টে নেহা বলেন,  ‘আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেহদয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’

পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে অভিনেত্রী  বলেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। 

তিনি আরও বলেন, এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’  

সবশেষ এই অভিনেত্রী বলেন, আমার কিছু আসন্ন প্রজেক্ট আছে, তবে আমি এখন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই। এই পাঁচ বছরে যদি আমি কারো প্রতি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। যারা সত্যিই আমার গুণের মূল্যায়ন করেছেন, যারা আমাকে এবং আমার কাজকে ভালোবেসেছেন— তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সবশেষে, আমি চিরকাল দর্শকদের প্রতি কৃতজ্ঞ থাকবো।

প্রসঙ্গত,  ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু নিদ্রা দে নেহার। ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে তার অভিনয়ে অভিষেক হয়। এরপর বেশ কিছু নাটক ও সিরিজে দেখা গেছে তাকে। গত বছর ‘শরতের জবা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এবারের ঈদেও অন্তর্জালে মুক্তি পেয়েছে তার এক গুচ্ছ নাটক। এরমধ্যে উল্লেখ্যযোগ্য, ‘লাভ মি মোর’ , ‘তবুও তোমাকে চাই’।

বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950