পাকিস্তানি দুই শিল্পীর কনসার্ট আজ

১১ এপ্রিল ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
আইমা বেগ ও মুস্তফা জাহিদ

আইমা বেগ ও মুস্তফা জাহিদ © ফাইল ফটো

রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিগত কয়েক মাস ধরে দেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর। বিশেষত কনসার্ট আয়োজকরা একের পর এক আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছেন পাকিস্তানি শিল্পীদের। এরইমধ্যে ঢাকা মাতিয়ে গেছে ব্যান্ড জাল, কাভিশসহ আতিফ আসলামের মতো তুমুল জনপ্রিয় শিল্পীরা। কনসার্ট করেছেন রাহাত ফতেহ আলী খান একাধিক পাকিস্তানি শিল্পী।

এবার একই দিনে পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় থাকছে দুটি আলাদা কনসার্ট! এরমধ্যে একটি গাইতে এসেছেন বলিউডের গানে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ। ‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’ প্রেজেন্টস এই কনসার্টটির নাম ‘মেলোডি আনলিশড’।

অন্যদিকে আরেকটি কনসার্টে গাইতে ঢাকায় এসেছেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। ‘রুল দ্য রোড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে তিনি প্রথমবার ঢাকায় এসেছেন বলে জানিয়েছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

ইয়ামাহা মিউজিক থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য রোড’ কনসার্টে গান শোনাবেন কোক স্টুডিও পাকিস্তানের তিন মৌসুমে গাওয়া আইমা। এতে সাধারণ দর্শকশ্রোতাদের প্রবেশের অনুমতি নেই, থাকবেন শুধু আয়োজকদের আমন্ত্রিত অতিথিরা।

একই দিন শুক্রবার সন্ধ্যায় (১১ এপ্রিল) ‘মেলোডি আনলিশড’ পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় মঞ্চ মাতাবেন। যদিও শুরুতে আয়োহকরা জানিয়েছিলেন, এই কনসার্টটি হবে আর্মি স্টেডিয়ামে। তবে এখন দেখা যাচ্ছে, ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হতে যাচ্ছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

মুস্তাফা বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রাক্তন প্রধান গায়ক আলি আজমাত-এর ভাগ্নে। ২০০৭ সালের মাঝামাঝি সময় মুস্তাফা জাহিদ-এর দুটি গান বলিউড সিনেমা ‘আওয়ারাপান’-এ ব্যবহৃত হয়। এরপর থেকে তিনি বলিউডের জন্য এক ডজনেরও বেশি গান গেয়েছেন, যার মধ্যে ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’-এর মতো জনপ্রিয় সিনেমার হিট গানও রয়েছে।

বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950