ইউটিউব চ্যানেল খুললেন আমির খান

২৬ মার্চ ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
আমির খান

আমির খান © সংগৃহীত

ষাট বছর বয়সে আমির খানের জীবনে নতুন বসন্তের ছোঁয়া, প্রেমে পড়েছেন। মন দিয়েছেন লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকা গৌরী স্প্র্যাটকে। তবে বর্তমানে শোনা যাচ্ছে, তিনি নাকি মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার কাজেও যোগ দিয়েছেন। তার হাত ধরেই কি নতুন চমক দিলেন আমির?

তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আমির খান। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’। কীরকম কন্টেন্ট থাকবে সেখানে? সেকথাও জানিয়েছে তার প্রযোজনা সংস্থা। 

আমিরের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসিকান্না, কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে, সেগুলোই সোজাসাপটাভাবে তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে। দর্শক-অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যের সব কর্মকাণ্ড।

শুধু তাই নয়, ভবিষ্যতে তাদের সিনেমার কোনও দৃশ্য যদি সেন্সরের কোপে পড়ে, সেই ‘আনফিল্টারড’ দৃশ্যও যে ‘আমির খান টকিজে’ দেখা যেতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে।

আসলে আমির খানের শৈল্পিক সত্তা বরাবরই বহমান। নিজেকে কোনোদিন একটা ভূমিকায় আবদ্ধ রাখেননি তিনি। কখনও অভিনেতা হিসেবে দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছেন আবার কখনও বা তার নব্বইয়ের দশকের রোম্যান্টিক হিরো ইমেজ তরুণীদের মনে হিল্লোল তুলেছে। এবার সিনেমা সংক্রান্ত নিজের সেসব অভিজ্ঞতা নিয়েই ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির খান। [সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম]

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬