যে কারণে এবার ঈদে গান গাইবেন না মাহফুজুর রহমান

২৫ মার্চ ২০২৫, ১১:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪০ PM
মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান © ফাইল ফটো

প্রতি ঈদেই নতুন গান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার তার ভক্তদের জন্য দুঃসংবাদ! আসন্ন রোজার ঈদে নতুন কোনো গান নিয়ে হাজির হচ্ছেন না এই শিল্পী।

২০১৬ সালের ঈদুল আজহায় নিজের চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে গান গাওয়া শুরু করেন মাহফুজুর রহমান। এরপর থেকে প্রতি ঈদেই নিয়মিত গান পরিবেশন করেছেন তিনি। করোনার সময়েও থেমে থাকেননি। তবে এবার ছন্দপতন ঘটছে।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না।

প্রসঙ্গত, গত কুরবানি ঈদে ভিন্নরূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। বাংলা গানের পাশাপাশি তিনি গেয়েছিলেন হিন্দি গানও। ‘আমার চোখের আলো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান।

এছাড়া ‘ওয়াদা করো’ নামে দ্বৈত গানের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে। শুধু এটিএন বাংলায় নয়, এটিএন নিউজেও সম্প্রচারিত হয় তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’।

গান গাওয়ার পাশাপাশি সংগীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙে। তার গান নিয়ে যতই আলোচনা-সমালোচনা থাকুক না কেন, একটা বিষয় স্পষ্ট—তিনি থেমে থাকার মানুষ নন।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950