৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি, কী বলছেন ন্যান্সি?

২০ মার্চ ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
নাজমুন মুনিরা ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সেই বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’

এরপর অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, ‘এবারের ঈদ আমার জন্য অন্য রকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’

দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি রাজনৈতিক দল বিএনপির সমর্থক হওয়ায় গত ১৬ বছরে সরকারের দ্বারা বেশ কোণঠাসা ছিলেন। তাকে কোনো অনুষ্ঠানে গাইতে দেখা যায়নি।

এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬