আমাকে এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না: সায়রা বানু

১৭ মার্চ ২০২৫, ১১:২১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
এ আর রহমান ও সায়রা বানু

এ আর রহমান ও সায়রা বানু © সংগৃহীত

অস্কার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর এবার তার বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি এ আর রহমানের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন তাদের বিচ্ছেদ হলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি। এ কারণে তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন, তাকে যেন রহমানের ‘এক্স-ওয়াইফ’ বলে সম্বোধন করা না হয়।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে তার দ্রুত সুস্থতা কামনা করে সায়রা বানু একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রহমানের কঠিন সময়ে তিনি তার পাশে রয়েছেন, যদিও তিনিও বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ও অ্যাসোসিয়েটসের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে, আমি নিজেও অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে রয়েছি এবং আমি তার পাশে আছি। আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

আরও পড়ুন: মেট্রোরেলে একক যাত্রার টিকেট বিক্রি শুরু, কর্মবিরতি প্রত্যাহার

একটি অডিও বার্তায় সায়রা বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, আমরা আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী-স্ত্রী। তবে আমি দুই বছর ধরে অসুস্থ থাকার কারণে সম্পর্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইনি বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি অনুরোধ করে বলেন, ‘গণমাধ্যম যেন আমাকে ‘এক্স-ওয়াইফ’ না বলে। আমরা শুধু আলাদা থাকছি, কিন্তু আমার দোয়া সব সময় রহমানের সঙ্গে থাকবে।’

গত বছরের ১৯ নভেম্বর এ আর রহমান ও সায়রা বানু তাদের তিন দশকের দাম্পত্য শেষ করার ঘোষণা দিয়েছিল। তাদের আইনজীবীর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সম্পর্কের মধ্যে ‘গভীর মানসিক চাপ’ থাকায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রহমান ও সায়রা, তাদের তিন সন্তান খাদিজা, রাহিমা ও আমিন।

ট্যাগ: বলিউড
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence