বিদেশিরা বাংলাদেশি সিনেমার রিভিউ দিচ্ছেন: শাকিব খান

১৬ মার্চ ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
শাকিব খান

শাকিব খান © টিডিসি ফটো

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বলেছেন, ‘একটা সময় ছিল, আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু দেশের মানুষই রিভিউ করতেন। এখন সেই জায়গা পরিবর্তন হয়েছে।’ রবিবার (১৬ মার্চ) রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে লিলি হালাল বিউটি সোপ-এর বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

শাকিব আরও বলেন, ‘বেশ কয়েক বছর হলো দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরা রিভিউ দিচ্ছেন এবং সেটা দিনকে দিন বেড়েই চলছে। বিশেষ করে আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষরা রিভিউ করছেন। এটার অর্থ হলো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গা বেড়ে গেছে।’

তিনি যোগ করেন, ‘বরবাদ সিনেমার পোস্টার, টিজার ও গান সবার ভালো লেগেছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’

এ সময় পেসার তাসকিন আহমেদ, ওপেনার তানজিদ হাসান তামিম, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভিনেত্রী শবনম ফারিয়া ও কেয়া পায়েল উপস্থিত ছিলেন।

ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬