বলিউড স্টার আমির খানের ৬০ তম জন্মদিন আজ, জানালেন নতুন প্রেমিকার কথা

১৪ মার্চ ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
আমির খান

আমির খান © ফাইল ফটো

বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ ১৪ মার্চ। পা দিয়েছেন ৬০ বছরে। তবে এবারের জন্মদিনে যেন চমক নিয়ে হাজির অভিনেতা। প্রেম করছেন খান সাহেব। ২৫ বছরের পরিচিত নারীর সঙ্গে দেড় বছর ধরে ‘ডেট’ করছেন, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?

অভিনেতার জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।

গতকাল আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়।

আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান যে গৌরীকে তিনি শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

জানা গেছে, গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং তাঁর বিয়ে হয়েছিল। তাঁর ছয় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। আমির বলেন, তাঁর সন্তানেরা ও পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে; সবাই খুব খুশি।

গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। বর্তমানে অভিনেতা এ তিনি একসঙ্গেই থাকেন। আমির খান এদিন জানিয়েছেন যে তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তা–ই নয়, তিনি ভীষণ খুশিও গৌরীর সঙ্গে এই সম্পর্কে থেকে।

এদিন আমির খান জানিয়েছেন, গৌরীর সঙ্গে তিনি প্রেম করলেও তাঁর বর্তমান প্রেমিকা নাকি মোটেই তাঁর ছবি খুব একটা দেখেননি। শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন।

চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। গতকাল সেটা আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে তিনি দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।

ট্যাগ: বলিউড
ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেল স্টেট ইউনিভার্সিটি অব বাংলা…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৯০.২৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আশুলিয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালিয়েছে…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আইন মন্ত্রণালয়র মতামত অনুযায়ী সুযোগ চান ১৭তম নিবন্ধনের আবেদ…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে আগুনে পোড়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করা…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬