মে মাসে বাংলাদেশ সফর করবেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া

০৭ মার্চ ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ © সংগৃহীত

বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স-২০২৪ খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লেখেন, ‘মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।’

প্রসঙ্গত, বিশ্বের ১২৫ জন প্রতিযোগীকে টপকে ২০২৪ সালে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়।

ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬