পরীমণির সাবেক স্বামী ফেরদৌস গ্রেপ্তার

০৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
পরীমণি ও ফেরদৌস কবির সৌরভ

পরীমণি ও ফেরদৌস কবির সৌরভ © সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

পরীমণির সঙ্গে ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয় ফেরদৌসের। দেনমোহর ছিল এক লাখ টাকা। বিয়ের দুই বছর পর থেকে পরীমণির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার। তিনি কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬