উপদেষ্টা ফারুকীর পক্ষে দাঁড়ালেন প্রিন্স মাহমুদ

০৩ মার্চ ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
মোস্তফা সরয়ার ফারুকী ও প্রিন্স মাহমুদ

মোস্তফা সরয়ার ফারুকী ও প্রিন্স মাহমুদ © ফাইল ফটো

দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে পাঁচ মাসের মাথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। তার এ ঘোষণার পর থেকেই আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কারণ, মহাপরিচালকের অভিযোগের আঙুল ফারুকীর দিকে।

ইতোমধ্যে উপদেষ্টা ফারুকী তার অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘জামিল আহমেদের অভিযোগের সবকিছু সত্য নয়, কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা, আর কিছু তার ব্যক্তিগত হতাশা থেকে আসা। ’

এবার সৈয়দ জামিল আহমেদ ও মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়টির বিয়ে কথা বলেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ফারুকীর পক্ষে তিনি।  

আজ সোমবার (৩ মার্চ) ফেসবুকে প্রিন্স মাহমুদ এ বিষয়ে লিখেছেন। তিনি , ‘উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী ঠিক আছেন। অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কী বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাকেই চায়। ’

নিজের পোস্টের মন্তব্যের ঘরেও লিখেছেন প্রিন্স মাহমুদ। তিনি লিখেছেন, ‘মধ্যপন্থি বা মধ্যপন্থা হলো একটি দৃষ্টিভঙ্গি বা অবস্থান যেটি সামাজিক সাম্যের ভারসাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি নির্দিষ্ট মাত্রাকে গ্রহণযোগ্যতা বা সমর্থন দেয়। এবং এমন রাজনৈতিক পরিবর্তন, যার ফলে সমাজে একটি উল্লেখযোগ্য ডানপন্থি বা বামপন্থী অভিমুখী শক্তিশালী রাজনৈতিক স্থানান্তর হবে, তার বিরোধিতা করে। ’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬