হঠাৎ শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
সৈয়দ জামিল আহমেদ

সৈয়দ জামিল আহমেদ © ফাইল ফটো

নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই তিনি এ সিদ্ধান্ত প্রকাশ করেন।

শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন।

জানা গেছে, শিল্পকলা একাডেমির সচিবের পক্ষে এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।

পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ পাওয়ার পরপরই বিতর্কে জড়িয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। ওয়াজ মাহফিল ও নারীদের বোরকা পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি। অনেকেই তাকে ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। 

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬