যে কারণে স্থগিত হল বৈষম্যবিরোধীদের ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করব।’

আয়োজকরা জানান, বর্তমান রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেই আমরা কনসার্ট স্থগিত করেছি। এটা যেহেতু ওপেন কনসার্ট, মবের সম্ভাবনা রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা স্থগিত করেছি।

এছাড়াও শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

উল্লেখ্য, ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগরবাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬