ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
আলী আজমত

আলী আজমত © ফাইল ছবি

রাজনৈতিক পট-পরিবর্তনের পর রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলামসহ একঝাঁক পাকিস্তানি শিল্পী বাংলাদেশে এসেছেন, বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন। এবার বাংলাদেশের কনসার্টে অংশ নিতে আসছেন পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের গায়ক আলী আজমত। আগামী ২ মে ঢাকায় একটি একক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি।

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে। এটির আয়োজন করছে অ্যাসেন বাজ। কনসার্টের টিকিট মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।
 
এর আগেও জুনুন ব্যান্ডের সঙ্গে বাংলাদেশে দুইবার পারফর্ম করে গেছেন আলী আজমত। তবে এবারই প্রথম তিনি আসছেন একক কনসার্ট করতে।

সুফি ঘরানার ব্যান্ড জুনুন যাত্রা করে ১৯৯১ সালে। শুরু থেকেই এর সঙ্গে যুক্ত আছেন আলী আজমত। শুধু ব্যান্ডের গায়ক হিসেবেই নয়, বলিউড সিনেমাতেও গান গেয়ে প্রশংসিত হন এই গায়ক। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানের মধ্যদিয়ে তার বলিউড যাত্রা শুরু। গানের পাশাপাশি অভিনয় করতেও দেখা গেছে এই গায়ককে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬