মুন্সিগঞ্জে নিখোঁজ অভিনেত্রী হিমির নানা, সন্ধান চায় পরিবার

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
অভিনেত্রী হিমি ও তার নানা

অভিনেত্রী হিমি ও তার নানা © সৌজন্যেপ্রাপ্ত

জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে হারিয়ে গেছেন তিনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী।

আজ বিকেল চারটায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী হিমি তার নানাকে হারানোর বিষয়টি নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র উল্লেখ করেছেন। পোস্টে তিনি জানান, আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নানাকে।

এ ব্যাপারে হিমি বলেন, আমার নানার ভুলে যাওয়ার রোগ রয়েছে। খুব কমন বিষয়গুলোও ভুলে যান তিনি। আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সর্বশেষ মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দিতে ছিলেন। আর সেখান থেকেই নিখোঁজ হয়েছেন নানা।

তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় থানায় যোগাযোগ করেছে পরিবার থেকে। সবাই যার যার জায়গা থেকে অনুসন্ধান করছেন। কেউ যদি তার খোঁজ পান, তাহলে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

এ অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর: ০১৮১৯২৯৫০৪৭। হিমির নানার নাম রহমত উল্লাহ খান। তার বয়স ৮২ বছর।

 

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, এক…
  • ১৯ জুন ২০২৬
হাইতি কোচের হুংকার , ‘আমি একবার ব্রাজিলকে হারিয়েছি’
  • ১৯ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস…
  • ১৯ জুন ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার
  • ১৯ জুন ২০২৬
নকআউট পর্বেই কি জার্মানির মুখোমুখি হতে চলেছে ব্রাজিল!
  • ১৯ জুন ২০২৬
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল…
  • ১৯ জুন ২০২৬