একই দিনে শবে বরাত, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস—উৎফুল্ল শাবনূর

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
নায়িকা শাবনূর

নায়িকা শাবনূর © সংগৃহীত

আজ পবিত্র শবে বরাত, পহেলা ফাল্গুন এবং বিশ্বভালোবাসা দিবস একই দিনে পালন হচ্ছে, যা নিয়ে বিশেষ আনন্দিত ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে এই তিনটি দিবসের উদযাপন নিয়ে তার উচ্ছ্বাস স্পষ্ট।

শাবনূর তার ফেসবুক পোস্টে শবে বরাতের গুরুত্ব তুলে ধরে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, 'শবে বরাত'। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেন, ‘অন্যদিকে আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’

এছাড়াও, তিনি বিশ্বভালোবাসা দিবসের জন্য তার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস!’ তার পোস্টে তিনটি ছবি যুক্ত করেছেন শাবনূর।

দীর্ঘ বিরতির পর গত বছর অভিনয়ে ফিরেছিলেন শাবনূর। ‘রঙ্গনা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে বলে জানান পরিচালক আরাফাত হোসাইন।

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬