ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া © সংগৃহীত

বাংলাদেশ-ভারতে সমানতালে কাজ করে যাচ্ছেন নায়িকা নুসরাত ফারিয়া। পেশাগত জীবনের মতো শিক্ষাগত দিকেও মেধাবী ফারিয়া। এবার ফের পড়ার টেবিলে মনযোগী হচ্ছেন তিনি। ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে। খবরটি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন ফারিয়া। 

সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে দেশের এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।’

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।’

২০১৫ সালে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। দেখতে দেখতে ক্যারিয়ারে ১০ বছর পূর্ণও করে ফেলেছেন তিনি।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬