যুক্তরাষ্ট্রের ‘অভিবাসী’দের গ্র্যামি পুরস্কার উৎসর্গ করলেন শাকিরা

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
৬৭তম গ্র্যামি পুরস্কার হাতে শাকিরা

৬৭তম গ্র্যামি পুরস্কার হাতে শাকিরা © সংগৃহীত

গত রোববার (২ ফেব্রুয়ারি) ছিল জনপ্রিয় পপ তারকা শাকিরার জন্মদিন। এই বিশেষ দিনেই গায়িকার মুকুটে যুক্ত হয় নতুন পালক। ৬৭তম গ্র্যামির পুরস্কার উঠে তার হাতে। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য চতুর্থবারের মতো গ্র্যামি জিতেন তিনি। নিজের এই পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করেছেন এই গায়িকা।

মঞ্চে শাকিরার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। এ সময় দর্শক সারিতে শাকিরার দুই সন্তান মিলান ও সাশাও উপস্থিত ছিল।

পুরস্কার হাতে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘হিপস ডোন্ট লাই’ গায়িকা। বক্তব্যের শুরুতে লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলের ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন।

শাকিরা বলেন, ‘আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি।’

আরও পড়ুন: গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন

বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান গায়িকা। সামাজিকমাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। পুরস্কার গ্রহণের পর গ্র্যামির মঞ্চে পারফর্ম করেন শাকিরা।

গানের পাশাপাশি বেলি ড্যান্স, কোরিওগ্রাফিসহ নানা সৃষ্টিশীল কাজের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় শাকিরা। ২০১০ সালে ফিফা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে এই জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬