জামিন পাওয়ার পর যা বললেন পরীমণি

২৭ জানুয়ারি ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা পরীমণি

জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা পরীমণি © সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার (২৭ জানুয়ারি) আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘শুরু থেকেই আইনের ওপর শ্রদ্ধশীল ছিলাম, এখনো আছি। আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আমার আসলে এ মুহূর্তে কিছুই বলার নেই। কালকে (রোববার) থেকে আপনারা যেভাবে ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি ধন্য।’

আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

পরী বলেন, গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ওই মামলায় আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আজ সোমবার আদালতে উপস্থিত হন অভিনেত্রী।

২৫ হাজার টাকায় কন্যাশিশুকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে জানা…
  • ১৯ জুন ২০২৬
যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক
  • ১৯ জুন ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণ…
  • ১৯ জুন ২০২৬
বাংলাদেশি ক্যান্সার রোগীদের যে সুখবর দিল চীনের হাসপাতাল
  • ১৯ জুন ২০২৬
মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী ১৭ জন, শিক্ষার্থী মাত্র ৫
  • ১৯ জুন ২০২৬
ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ১৯ জুন ২০২৬