জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে রাজি আছি: জয়

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
শাহরিয়ার নাজিম জয়

শাহরিয়ার নাজিম জয়

আলোচিত-সমালোচিত টিভি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। পরিচিতিটা অভিনয় দিয়ে পেলেও পরবর্তীতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনায়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন জয়।

শাহরিয়ার নাজিম জয় ২০১৪ সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন—যা অনেকবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার কাছে জমি চাওয়ার প্রসঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলের করা এক প্রশ্নের জবাবে, জয় বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।’

তিনি বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।

নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের ভুলে চীনা যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআই-অটোমেশনে বদলাচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বাংলাদেশেও কর্মহীন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইবি শিক্ষককে চাকরিচ্যুত 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬