বিজয় দিবসে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন কনসার্টের আয়োজন করবে

‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন কনসার্টের আয়োজন করবে © সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।

ট্যাগ: বিনোদন
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের ভুলে চীনা যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এআই-অটোমেশনে বদলাচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বাংলাদেশেও কর্মহীন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইবি শিক্ষককে চাকরিচ্যুত 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬