বিসিএস ক্যাডার পাত্র চান অভিনেত্রী ভাবনা

০২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের বাইরে নানা কারণে আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কখনও সাহসী অবতারে নিজেকে তুলে ধরে ভক্তদের মুগ্ধ করেন, আবার কখনও সমালোচনার মুখে পড়েন।  

সম্প্রতি সরকার পতন ইস্যুর সময় কিছুটা নীরব ছিলেন ভাবনা। সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা এই সময়টিতে তিনি নিজের মত করে দিন কাটান। তবে গত অক্টোবর থেকে ভাবনা আবারও সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলছে তাকে।  

আশনা হাবিব ভাবনা

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বিয়ের পাত্র বেছে নেওয়ার প্রশ্ন করা হয়। দুটি অপশন দেওয়া হয়—বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার?

উত্তরে ভাবনা সরাসরি বলেন, ‘বিসিএস ক্যাডার!’ তার আরও মন্তব্য, ‘আমার মা-বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও। আমি দিতেও পারি। গত বছরও আব্বু বলেছিল। যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার।’ 

ভাবনার এই মন্তব্যে তার ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই তার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন, আবার অনেকে বিসিএস পরীক্ষায় তার অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন।  

অভিনয়ের পাশাপাশি অন্য ক্ষেত্রে আগ্রহ দেখানো এই অভিনেত্রীর জীবনধারা বরাবরই ভক্তদের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে ওঠে।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬