বাংলাদেশ ইস্যুতে চিন্তিত কঙ্গনা রানাউত, বিক্ষুব্ধ হয়ে যা বললেন এই অভিনেত্রী  

৩০ নভেম্বর ২০২৪, ১১:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
kangana-ranaut

kangana-ranaut © সংগৃহীত

বরাবরই বিতর্কিত মন্তব্য করতে ও আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এবার বাংলাদেশ নিয়েও মন্তব্য করলেন এই অভিনেত্রী। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে পরিস্থিতি খুবই চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য খুবই চিন্তা হচ্ছে আমার।’

সম্প্রতি কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কথা বলেছেন কঙ্গনা রানাউত।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, ‘ওই দেশে (বাংলাদেশে) হিন্দুদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশে সাধু ও সাধুদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। বিষয়টা খুবই উদ্বেগের, ভয়ানক পরিস্থিতি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, এ নিয়ে এখানে কোনো রকম আন্দোলন চোখে পড়ছে না।’

কঙ্গনা বলেন, কেউ কিন্ত ‘অল আইজ অন বংলাদেশ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন না। এই বিষয়টাও চিন্তার।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কঙ্গনা বলেন, উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। অথচ উনি আসার পর থেকেই অশান্তি চলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমি শুধু বলব, এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি। ওখানকার হিন্দুদের পাশে আমরা আছি।

ট্যাগ: বিনোদন
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্…
  • ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-…
  • ১৮ নভেম্বর ২০২৬
একক উদ্যোগে গবেষণা, জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ড…
  • ১৮ নভেম্বর ২০২৬