আবরারকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

২৮ নভেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
আবরার ফাহাদ ও তাকে নিয়ে নির্মিত সিনেমার পোস্টার

আবরার ফাহাদ ও তাকে নিয়ে নির্মিত সিনেমার পোস্টার © সংগৃহীত

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

সিনেমাটি নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ সিনেমাটি।

এ সিনেমায় অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসান এর আগে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসেন। 

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে প্রিমিয়ার। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে। 

‘রুম নম্বর ২০১১’ সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান আহমেদ বলেন, আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়; এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।

এ নির্মাতা বলেন, বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটি দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।

শো-তে উপস্থিত থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার, জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়াও উপস্থিত থাকবেন জাবি প্রশাসন, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন মিডিয়া ও তারকা ব্যক্তিত্ব। 

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬