অশালীন ভঙ্গিতে ছবি তুলতে রাজি না হওয়ায় নাবালিকা মডেলকে চড়

২৮ নভেম্বর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
প্রতিকি ছবি

প্রতিকি ছবি © সংগৃহীত

চলতি মাসের শুরুতে কলকাতার গল্ফগ্রিন এলাকায় নাবালিকা মডেলের সঙ্গে চরম অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক ফটোগ্রাফারের বিরুদ্ধে। অভিযোগ, অশালীন ভঙ্গিতে ছবি তুলতে রাজি না হওয়ায় ওই ফটোগ্রাফার মডেলকে চড় মারেন।

ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ফটোগ্রাফারকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২ নভেম্বর। অভিযোগ, গল্‌ফগ্রিনে এক নাবালিকাকে আপত্তিকর পোশাকে, অশালীন ভঙ্গিতে ছবি তোলার জন্য জোর করতে থাকেন অভিযুক্ত। কিশোরী কোনও ভাবেই তাতে রাজি হয়নি। বার বার অনুরোধের পরেও প্রত্যাখ্যান করলে শেষমেশ রাগের মাথায় তাকে সপাটে চড় মেরে বসেন যুবক। এর পরেই ফোটোগ্রাফারের বিরুদ্ধে গল্‌ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অয়ন দাস। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে ওই যুবককে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারা অনুযায়ী একটি নোটিস পাঠিয়েছে পুলিশ। তাঁকে থানায় হাজিরা দিতেও বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: আনন্দবাজার প্রত্রিকা অনলাইন

ট্যাগ: বিনোদন
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬