নাটকে ভাষার ব্যবহারে নিয়ে যা বললেন বিপাশা হায়াত

২৬ নভেম্বর ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
বিপাশা হায়াত

বিপাশা হায়াত © সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত টিভি নাটকে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তবে মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন। পাশাপাশি চিত্রকর্ম ও লেখালেখি করেন নিয়মিত।

বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। আড়াই বছর পর গত মাসে দেশে আসেন এই অভিনেত্রী। মায়ের জন্মদিন ও বাবা আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ উপলক্ষে নিজ দেশে আসেন।

কথা প্রসঙ্গে বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয়-ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেত্রী।

টিভি নাটকে আর ফেরার ইচ্ছাও নেই জানিয়ে বিপাশা বলেন, ‘টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর। তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না। কারণ, এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধ হয় করতে পারব না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি।’ 

তবে নাটকে ভাষার ব্যবহারে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন গুণী এই অভিনেত্রী।

বিপাশা বলেন, ‘যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি? এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের ওপর।’

ট্যাগ: বিনোদন
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬