কার বিচ্ছেদের যন্ত্রণায় ভুগছেন পরীমণি?

২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পরীমণি

পরীমণি © ফাইল ছবি

‘যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কী যন্ত্রণা’ সামাজিক মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ওরপে শামসুন্নাহার স্মৃতি। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক পোস্টে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’

হঠাৎ অভিনেত্রীর ফেসবুকে এমন প্রতিক্রিয়া দেখে ভক্তদের অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী।

এদিকে শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২)। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: পরীমনির প্রথম স্বামী নিহত

আবার অনেকেই পরীমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ এক বছর আগে ঠিক এইদিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। 

অন্যদিকে পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল লাইফ সাপোর্টে থেকে না ফেরার দেশে পাড়ি জমালেন। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি।

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

ট্যাগ: বিনোদন
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬